Best Seller Items
Cup Cake Diares
₹115.00Frank Enstein
₹280.00100 Selected Poems
₹350.00Africa Rising
₹125.00The Still Life
₹100.00Featured Items
A Thousand Seed
₹280.00Inspiration Speaks
₹280.00Once Upon A Reunion
₹180.00Africa Rising
₹125.00The Untetheres Soul
₹214.22-
-
-
-
-
-
-
-
লোকজ শিল্প
₹695.00সম্পাদনা বরুণকুমার চক্রবর্তী
লোকজ শিল্প গ্রন্থটি লোকশিল্প সংক্রান্ত পঞ্চাশটি প্রবন্ধের সংকলন। সংকলিত প্রবন্ধগুলিকে সাতটি উপবিভাগে বিন্যস্ত করা হয়েছে। লোক চিত্রকলা পর্যায়ে স্থান পেয়েছে মোট আটটি আলোচনা। এই পর্যায়ে বাংলার আলপনা, কালীঘাটের পট, জড়ানো পটচিত্র, দেওয়াল চিত্র, চড়িদার মুখোশ, দশাবতার ভাগ, পুঁথির পটচিত্র এবং দুর্গা-লক্ষ্মীরা স্থান পেয়েছে। ধাতু নির্মিত লোকশিল্প পর্যায়ে স্থান পেয়েছে মোট পাঁচটি আলোচনা। আলোচিত বিষয়গুলির মধ্যে রয়েছে তাম্র শিল্প, লৌহ শিল্প, ডোকরা শিল্প, কাঁসা-পেতল শিল্প এবং বীরভূমের সেরপাই শিল্প। বাঁশ বেত ও পাঁট শিল্প পর্যায়ে মোট চারটি আলোচনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিভাগে আলোচিত হয়েছে বেত শিল্প, পাট শিল্প, ত্রিপুরার বাঁশ শিল্প, নকশি ছাঁদ ও বাঁশ কারিগর। মাটি ও কাঠের লোকশিল্প-র অন্তর্ভুক্ত হয়েছে কৃষ্ণনগরের মৃৎশিল্প, বলাগড়ের নৌশিল্প, বাংলার মন্দির শিল্প, টেরাকোটা, দারু ভাস্কর্য শিল্প প্রসঙ্গে ছ-টি রচনা। বয়নশিল্প পর্যায়ে আলোচিত বিষয়গুলির মধ্যে রয়েছে নকশিকাঁথা, বাংলাদেশের জামদানি, উত্তরবঙ্গের মেচ জনগোষ্ঠীর বয়ন শিল্প, রেশম শিল্প ইত্যাদি। প্রবন্ধের সংখ্যা এই পর্যায়ে সাত। বৈচিত্রময় লোকশিল্প পর্যায়ে সর্বাধিক_মোট পনেরোটি_আলোচনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আলোচিত বিষয়গুলির মধ্যে রয়েছে আমসত্ত্ব ও সন্দেশের ছাঁচ, উত্তরবঙ্গের শোলা শিল্প, মুর্শিদাবাদের গজদন্ত শিল্প, বাংলার হস্তশিল্প, তুলসী মঞ্চ, বাংলাদেশের শীতলপাটি, বড়ি শিল্প, কুসুম শিল্প, পুরুলিয়ার লাক্ষা শিল্প, চন্দননগরের শঙ্খ শিল্প ইত্যাদি। পাঁচটি প্রবন্ধকে অন্তর্ভুক্ত করা হয়েছে লোকশিল্প সম্পৃক্ত তাত্ত্বিক ভাবনা পর্যায়ে। গ্রন্থটির বৈশিষ্ট্য হল : সংকলিত রচনায় মূলত ক্ষেত্রানুসন্ধানলব্ধ অভিজ্ঞতার ওপর নির্ভরতা। সেইসঙ্গে পর্যাপ্তসংখ্যক আলোকচিত্রের যোগ্য সংগত। আলোচনায় গুরুত্ব দেওয়া হয়েছে কয়েকটি নির্বাচিত অঞ্চলকে। যেমন_লাক্ষাশিল্পের জন্য পুরুলিয়া, শঙ্খ শিল্পের জন্য চন্দননগর, জামদানি ও শীতলপাটির জন্য বাংলাদেশ কিংবা গজদন্তের জন্য মুর্শিদাবাদকে। আলোচকদের মধ্যে প্রবীণ গবেষক যেন আছেন, তেমনি আছেন নবপ্রজন্মের নবীন গবেষকও।
-
-
-
-
-
-
-
-
-
বালক
₹500.00পুনরুদ্ধার ও সম্পাদনা: পার্থজিৎ গঙ্গোপাধ্যায়
বালকদের পাঠ্য একটি সচিত্র কাগজ বাহির করিবার জন্য মেজবউঠাকুরানীর বিশেষ আগ্রহ জন্মিয়াছিল।তাহার ইচ্ছা ছিল, সুধীন্দ্র বলেন্দ্র প্রভৃতি আমাদের বাড়ির বালকগণ এই কাগজে আপন আপন রচনা প্রকাশ করে। কিন্তু শুদ্ধমাত্র তাহাদের লেখায় কাগজ চলিতে পারে না জানিয়া, তিনি সম্পাদক হইয়া আমাকেও রচনার ভার গ্রহণ করিতে বলেন।
_রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনস্মৃতি
-
-
-
কথাসরিৎসাগর
₹495.00মহাকবি সোমদেব ভট্ট
কথারূপ সরিৎসমূহের সাগর-ই কথাসরিৎসাগর। মহাকবি সোমদেব ভট্ট বিরচিত এই মহাগ্রন্থের স্বাদু অনুবাদ ও পুনঃকথন এই প্রথম বাংলায়। গল্পের মধ্য থেকে বেরিয়ে আসছে আর-একটি গল্প। তা থেকে আরও একটি _এরকমভাবে গল্পের প্রবাহ সৃষ্টি করেছে অসংখ্য তরঙ্গের যারা মিলেমিশে তৈরি করেছে কথাসাহিত্যের এক অতলান্ত সমুদ্র যা বহু ক্ষেত্রেই আদি ও বীভৎসরসে সিঞ্চিত। এতৎসত্ত্বেও গৃহী পাঠকের জন্য এখানে উপস্থিত হিতকথা, নীতিবাক্য ও শাস্ত্রীয় উপদেশ।
-
-
-
মনীষীদের বক্তৃতা
₹400.00সম্পাদনা বারিদবরণ ঘোষ
মানুষ তাঁর ভাবভাষাকে লিপিবদ্ধ রূপ দিয়ে স্থায়িত্ব দিয়েছে। কিন্তু সে-ভাষার সঙ্গে স্বতঃস্ফূর্ত, আবেগময় কথ্য ভাষার দূরত্ব কখনোই ঘোচার নয়। বক্তব্য বা বক্তৃতার বিশেষ মূল্য এ-দৃষ্টিকোণ থেকেই। আবার কখনো সে-বক্তব্যকে পূর্বেই লিখে পরে সভা-সমিতিতে রাখার রীতিও বহুলপ্রচলিত। স্বতোৎসারিত কিংবা প্রস্তুত ভাষণ_উভয় প্রকার বক্তব্যেরই একটা স্থায়ী মূল্য থেকে যদি তাতে ধরা পড়ে মানুষের চিরন্তন ভাবনা-প্রবাহ। উনিশ ও বিশ শতকের বেশ কয়েকজন মনীষীর ভাষণ একত্রিত করে প্রস্তুত এই সংকলনে পাঠক অনুভব করবেন। তদানীন্তন যুগস্পন্দন। পাশাপাশি এইসব ভাষণে মিলবে সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা, সংস্কৃতি, সমাজসংস্কার, ধর্ম প্রভৃতি বিভিন্ন বিষয়ে শিক্ষাবহ চিন্তা ও চেতনার অনুরণন। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিবেকানন্দের অনায়াসলভ্য ভাষণ যেমন এতে গৃহীত, তেমনই স্থান পেয়েছে বহু আয়াসে উদ্ধার করা অনেক খ্যাতনামা ব্যক্তিত্বের দুষ্প্রাপ্য ভাষণও।
-
ঐতিহের দর্পণে চর্যাগীতি
₹400.00কল্যাণীশঙ্কর ঘটক
তান্ত্রিক বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের রচনা হলেও চর্যাগীতি বাঙালির অমূল্য সাংস্কৃতিক সম্পদ। অভাব ছিল এই গ্রন্থের মেধাবী পাঠগ্রহণের উপযোগী এমন কোনো ঋদ্ধ আলোচনার, যা মূলপাঠের পাশাপাশি পাঠককে জানাবে চর্যাগীতি অধ্যয়নের রীতি-পদ্ধতি। নিঃসন্দেহে, এই বই সেই অভাব দূর করবে।
-
পাঁচটি প্রেমের উপন্যাস
₹395.00সেই কোয়েলের কাছে থেকে তিনি আমাদের নিয়ে গেছেন একের পর এক মাধুকরী সংগ্রহের আরণ্যক অভিযান। পাশাপাশি, তাঁর তীব্র নাগরিক চেতনা উন্মোচিত করেছে মধ্যিবত্ত ও উচ্চমধ্যিবত্ত বাঙালি সমাজের যাবতীয় ভণ্ডামিকে। এরই মাঝে প্রস্ফুটিত হয়েছে প্রেম, তার তীব্র আবেগ, অনুপম অনুভব এবং শাশ্বত সংরাগ নিয়ে। এই পাঁচটি উপন্যাসেও অনায়াস ঋজুতায় বুদ্ধদেব ছুঁয়ে নেন নারীচরিত্র চিত্রায়ণে দক্ষতায় শীর্ষেন্দু। ‘উঁচুমহল’-এর মনীষা, ‘ঋক’-এর তৃষ্ণা, ‘আলোকঝারির দিনগুলিকে’-র শিলি, ‘পরিযায়ী’-র ঐশিকা এবং ‘ঝাঁকিদর্শন’-এর বউরানি—আমাদের চেনা চরিত্র হয়েও শেষ অবধি রয়ে যায় অচেনা। সৌন্দর্যে, সাহসে, রহস্যময়তায় তারা পাঠককে টেনে নিয়ে যায় ভিন্ন এক অন্তর্লোকের আরাধ্য দেবী আর বুদ্ধদেবের জাদুগদ্য তার চিরতৃষ্ণার্ত, চির-অপেক্ষমাণ, অভিমানী উপাসক।
-
-
-
-
-
নির্বাচিত উপন্যাস (দ্বিতীয় খণ্ড)
₹350.00সুনীল গঙ্গোপাধ্যায়
তিন বন্দ্যোপাধ্যায়-উত্তর বাংলা কথাসাহিত্যে অন্যতম প্রধান স্বর, নিঃসন্দেহে, সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের নির্বাচিত দশটি উপন্যাস এখানে সংকলিত হয়েছে দুটি খণ্ডে।
-
-
নানা চোখে রাখাল রায়চৌধুরি
₹300.00সম্পাদনা দীপককুমার ভট্টাচার্য
সৃষ্টিশীল, আত্মমগ্ন, বিনম্র কোনো মানুষ যখন কঠোর জীবনসংগ্রামের মধ্য দিয়ে সংস্কৃতিচর্চায় স্বীয় প্রতিভার স্বাক্ষর রাখেন, তখন নিজের অগোচরেই তিনি বদলে দিতে থাকেন তাঁর পারিপার্শ্বিককে। আর এভাবেই ক্রমে সৃষ্টি হয় এক জ্যোতির্বলয়, যার কেন্দ্রে স্বয়ং সেই জ্যোতির্ময় মানব। রাখাল রায়চৌধুরি এমনই এক ব্যক্তিত্ব। কবিতা, গল্প, নাটক, উপন্যাস, ছোটোদের জন্য লেখা_সাহিত্যের সকল শাখায় তাঁর অনায়াস বিচরণ। শিশুসাহিত্যে জাতীয় পুরস্কার বিজয়ী নিরহংকার এই মানুষটির অবিস্মরণীয় অবদান ‘ত্রিপুরা কৃষ্টিসংহতি’ নামে এক মুক্ত সংস্কৃতিচর্চাকেন্দ্র স্থাপন। এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ত্রিপুরায় প্রগতিশীল সাহিত্য আন্দোলন এক ভিন্ন মাত্রা পেয়েছে। বর্তমান গ্রন্থে তিনটি পর্বে সংকলিত হয়েছে রাখালবাবুর জীবন ও সাহিত্য সংক্রান্ত নিবন্ধ ও প্রবন্ধগুচ্ছ। নিঃসন্দেহে এই আয়োজন বাংলা সাহিত্যের এক অন্যতম শ্রেষ্ঠ কুশীলবের জীবন ও কর্মের ডকুমেন্টেশন হয়ে থাকবে।
-
মন্দ মেয়ের উপাখ্যান
₹300.00সম্পাদনা শৈলেন্দ্র হালদার
সমাজ যাকে করে রেখেছ ব্রাত্য-নির্বাসিত, সাহিত্য তাকে করেছ বিষয়। কিন্তু মর্যাদা দিয়েছে কি? নইলে ‘বিচারক’ রচনার শতবর্ষ পরেও কেন বিচার পাননি ধরিত্রীর এই পুত্রীরা ? রবীন্দ্রনাথ থেকে প্রভাতকুমার, শরৎচন্দ্র, বিভূতি, তারাশংকর, মাণিক হয়ে শরদিন্দু, সমরেশ, সুনীল, বুদ্ধদেব ও অবশেষে তসলিমা-তৃণাঞ্জনে উপনীত এই গল্পসংগ্রহ কখনোই দেহোপজীবিনীদের নিয়ে লেখা বাংলা ছোটোগল্পের আর একটি বাজারগরম সংকলন নয়। আসলে তা যুগান্তের মুখোমুখি দাঁড়ানো মানুষকে করা মানুষের প্রশ্ন : কে মন্দ? ওরা না আমরা?

































































