Best Seller Items
Cup Cake Diares
₹115.00Frank Enstein
₹280.00100 Selected Poems
₹350.00Africa Rising
₹125.00The Still Life
₹100.00Featured Items
A Thousand Seed
₹280.00Inspiration Speaks
₹280.00Once Upon A Reunion
₹180.00Africa Rising
₹125.00The Untetheres Soul
₹214.22-
জ্যৌতির্ময়
অধ্যাপক প্রভাসচন্দ্র ধর
ধনঞ্জয়দাস কাঠিয়াবাবাজির যোগ্য শিষ্য ড. বৃন্দাবনবিহারীদাস কাঠিয়াবাবা দ্বৈতাদ্বৈত দর্শনের এক বিরল কথাপুরুষ। এই গ্রন্থ তাঁর দিব্য জন্মকর্মের ধারাবাহিক বিবরণ।
-
কিশোর কবিতা সমগ্র
₹60.00মহাদেব সাহা
মহাদেব সাহা আমাদের প্রিয় ও প্রধান কবিদের একজন। চার দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলা কবিতাকে সমৃদ্ধ করে চলেছেন। তাঁর কবিতা সর্বদাই হৃদয়স্পর্শী ও স্বতোৎসারিত। বড়োদের পাশাপাশি তিনি ছোটোদের জন্যও রচনা করেছেন আশ্চর্য রূপময়, অনুপম সব কবিতা। ছোটোদের উপযোগী ভাষা, শব্দ, ছন্দ ও চিত্রকল্প নির্মাণে তাঁর দক্ষতা অসাধারণ। তিনি অপরিসীম মমতায় ছোটোদের মনের মতো করে সাজিয়ে তোলেন কবিতা। ছোটোদের চিরচেনা জগৎ তাঁর জাদুকরি কলমে নতুন প্রাণ পায়। তাদের নিয়ে যান এক অপরূপ স্বপ্নলোকে। তাঁর কবিতায় স্নিগ্ধ, নিটোল অবয়ব নিয়ে ফুটে ওটে ফুল, জেগে ওঠে পাখি, নদী, মেঘ। ফুল, পাখি, নদী, আকাশ, মুক্তিযুদ্ধ, মা ও মাতৃভাষা নিয়ে তাঁর অপূর্ব মনোমুগ্ধকর কবিতাগুলি সন্নিবেশিত হয়েছে এই সংকলনে, যেখানে শিশু-কিশোরেরা তাদের ভালোবাসার সেই স্বপ্নজগতের সন্ধান পাবে। প্রিয় কবির কিশোর কবিতা সংকলনটি কেবল শিশু-কিশোরদের সবসময়ের সঙ্গী হবে তাই নয়, বাংলা কিশোর কবিতার সংগ্রহকেও ঋদ্ধ করবে।
-
বিধু দারোগা
₹75.00শীর্ষেন্দু মুখোপাধ্যায়
চিত্রনাট্য ও ছবি: সুযোগ বন্দ্যোপাধ্যায়
বিধু দারোগা এলাকার লোককে দেখিয়ে দেবেন তাঁর ভয়ে বাঘে-গোরুতে একঘাটে জল খায়। হারু মণ্ডল নিয়ে এল তার গোরু। সার্কাস থেকে আনা হল বাঘ। সে এক কেলেঙ্কারি কাণ্ড! তারপর? জানতে গেলে উলটোতেই হবে বিধু দারোগা-র পাতা।
-
-
বাংলার তিন গান্ধিবাদী শহিদের কথা
₹80.00অমলেন্দু দে
শচীন্দ্রনাথ মিত্র, স্মৃতীশ বন্দ্যোপাধ্যায় এবং সুশীল দাশগুপ্ত_মহাত্মা গান্ধির অনুগামী এই তিন নেতাই শহিদ হয়েছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে। স্বাধীনতার অব্যবহিত পূর্ব এবং পরবর্তী দিনগুলিতে উত্তাল হয়ে উঠেছিল ভারতবর্ষের পূর্ব ও পশ্চিম প্রান্ত। ১৯৪৬ সালের ১৫ আগস্ট মুসলিম লিগ আহূত Direct Action Day-কে কেন্দ্র করে কলকাতায় শুরু হয়েছিল ভ্রাতৃঘাতী দাঙ্গা। ক্রমে নারকীয় অবস্থা তৈরি হয় বিহার ও পূর্ববঙ্গের নোয়াখালিতে। দেশের এহেন সংকটকালে শান্তিপ্রহরীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন স্বয়ং মহাত্মা গান্ধি। শচীন্দ্রনাথ, স্মৃতীশ এবং সুশীল তাঁর নির্দেশিত পথেই হিন্দু-মুসলিম সম্প্রীতি রক্ষার আন্দোলনে শামিল হয়েছিলেন। দুর্ভাগ্য আমাদের_স্বাধীন ভারতবর্ষে ঘাতকের হাতে নিহত হয়েছিলেন এই ত্রয়ী। কিন্তু দ্বিজাতিতত্ত্বকে মেনে নেননি তাঁরা, মেনে নেননি ভাইয়ে ভাইয়ে গড়ে তোলা কৃত্রিম বিভদকে। তাঁদের আত্মোৎসর্গ আজও পথ দেখায় আমাদের।
-
মহাজীবনের গল্প
₹80.00দেবাশিস বসু
গভীর স্বদেশানুরাগ, অন্তহীন দানশীলতা আর স্বাজাত্যবোধ এঁদের একজনকে করেছিল ‘দেশবন্ধু’। ইংরেজ সৈন্যের চালানো গুলি আর একজন নিয়েছিলেন বুক পেতে_মেদিনীপুরের অগ্নিকন্যা তিনি। প্রথমে বিপ্লবী, পরে ঋষিরূপে ভারতাত্মার বাণীমূর্তি হয়ে উঠলেন আর একজন। প্রথমে ছুরি হাতে বাঘ, পরে মাউজার পিস্তল হাতে ব্রিটিশের মোকাবিলা করল এক অকুতোভয় বাঙালি যুবক। শিবাজির মতো পোশাক বদলে বদলে পরাক্রান্ত ইংরেজরাজের প্রতিস্পর্ধী এক রণবাহিনী গড়ে তুললেন জনৈক ‘লীলাবতী’। বন্দে মাতরম্ মন্ত্র উচ্চারণ করে ফাঁসির দড়ি গলায় পরে নিল আঠেরো বছরের এক অদম্য কিশোর। সুদূর চট্টগ্রামে ব্রিটিশ সেনার অস্ত্রাগার লুঠ করে স্বাধীন জাতীয় সরকার প্রতিষ্ঠা করলেন এক শিক্ষক। পটাশিয়াম সায়নাইড খেয়ে আত্মোৎসর্গ করল তাঁর আদর্শে অনু্প্রাণিত এক ছাত্রী। জার্মানি থেকে জাপান-মালয়েশিয়া-ব্রহ্মদেশ হয়ে আর একজন যাত্রা করলেন পশ্চিমে। লক্ষ্য দিল্লি। জয় হিন্দ্ ধ্বনিতে প্রথম মুখরিত হল ভারতের আকাশ-বাতাস। রাইটার্স বিল্ডিং-এর অলিন্দে বন্দুকের লড়াইয়ে ব্রিটিশ সিংহের ঘুম কেড়ে নিল তিন যুবক। কার্জনের বঙ্গভঙ্গ আইনের বিরুদ্ধে বাঙালিকে ঐক্যবদ্ধ করতে নিরলস প্রচেষ্টা এক সম্পাদক। আর স্বাধীনতার স্বপ্ন চোখে নিয়ে টানা তেষট্টি দিন অনশনের পর প্রাণবিসর্জন দিলেন আর এক বাঙালি যুবক। দু-মলাটের মধ্যে ধরা রইল এরকম বারোটি জীবন, যা মানবজীবনের সমস্ত সীমাবদ্ধতা অতিক্রম করে হয়ে উঠেছে মহাজীবন। বাংলার বিপ্লবীদের অগ্নিবর্ষী সেই দিনগুলির গল্প-কথায় আমরা খুঁজতে চেয়েছি স্বাধীনতার মানে।
-
মুকুট
₹80.00প্রাককথন নিধুভূষণ হাজরা
জ্ঞানদানন্দিনী দেবী সম্পাদিত বালক পত্রিকায় ১২৯২ বঙ্গাব্দের (১৮৮৫ সালে) বৈশাখ ও জ্যৈষ্ঠ পরপর দুটি সংখ্যায় প্রকাশিত হয় একটি বড়ো গল্প_মুকুট। ত্রিপুরার প্রাচীন ইতিহাসভিত্তিক এই গল্পটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। কবির বয়স তখন চব্বিশ। লেখার আকর সংগ্রহের অন্য তিনি চিঠি লেখেন ত্রিপুরার মহারাজা বীরচন্দ্র মাণিক্যকে। শুরু হয় এক বন্ধুতা যার তাপর্য বহুমুখী। গল্প হিসেবে ‘মুকুট’ হয়তো বিদগ্ধ পাঠককে মুগ্ধ করেব না, কিন্তু শিশুশিক্ষার উপকরণ হিসেবে এর মূল্য অনেক। কবির নিজের ভাষায় : ‘জীবনচরিত বা ইতিহাস হইতে বেশ ছোটো ছোটো anecdote সংগ্রহ করিয়া দিলে ছেলেদের পড়াইবার বিশেষ সুবিধা হয়।’ রবীন্দ্রনাথের অনুমান অভ্রান্ত ছিল। গল্প হিসেবে মুকুট জনপ্রিয় হয় এবং ১৯০৮ খ্রিস্টাব্দে কবি এর নাট্যরূপ দেন। উদ্দেশ্য ছিল ব্রহ্মচর্যাশ্রমের বালকদের দিয়ে সে-নাটকের অভিনয় করানো। এই গ্রন্থে ‘মুকুট’-এর গল্প ও নাট্য_উভয় রূপই সংকলিত হল আজকের ছেলেমেয়েদের ‘ত্যাগের বীর্যের অধ্যবসায়ের ধর্ম্মনিষ্ঠার সত্যপরায়ণতার’ মন্ত্রে দীক্ষিত করতে।
-
পঁচিশ বিজ্ঞানীর পঁচিশ আবিষ্কার (25 BIGYANIR 25 ABISKAR) – Dr. P.K PAUL
₹100.00শিশু-কিশোরদের জন্য পরিকল্পিত জনপ্রিয় বিজ্ঞান গ্রন্থমালায় পঁচিশ বিজ্ঞানীর পঁচিশ আবিষ্কার একটি গুরুত্বপূর্ণ সংযোজন। মুলত স্কুলের ছাত্রছাত্রীদের কথা ভেবে লেখা হলেও এ বইয়ের মজা নিতে পারবে সব বয়সের পাঠকরাই। আর্কিমিডিস, কোপারিনকাস, নিউটন, গ্রাহাম বেল, আইনস্টাইন, জগদীশচন্দ্র বসু প্রমুখ বিশ্ববিশ্রুত বিজ্ঞানীদের শ্রেষ্ঠ আবিষ্কার অথবা উদ্ভাবনগুলির কথা এখানে বলা হয়েছে এমনভাবে, যাতে বিজ্ঞানের মূল সূত্রগুলি খুব সহজে ভাষায় ছাত্রছাত্রীদের বোধগম্য হতে পারে। উদ্ভাবন ও আবিষ্কার—দুই-এর মধ্যে অর্থগত কিছু পার্থক্য আছে। যা নেই তাকে সৃষ্টি করা হল উদ্ভাবন। যা আছে অথচ আমাদের অপরিচিত বা অজ্ঞাত তাকে খুঁজে পাওয়া হল আবিষ্কার। জে.জে. টমসন আবিষ্কার করেছিলেন ইলেকট্রন, নিউটন গতিবিদ্যার নিয়ম, আইনস্টাইন, আপেক্ষিকতার তত্ত্ব। অন্যিদিকে বলা যায়, বেতার যোগাযোগ-ব্যবস্থা উদ্ভাবন করেছিলেন জগদীশচন্দ্র বসু এবং রেডিয়ো যোগাযোগব্যবস্থা মার্কনি। তবে উদ্ভাবন ও আবিষ্কারের পার্থক্যকে বড়ো করে না দেখে বলা যায়, দুটোই মূলত সৃষ্টিশীল কর্ম। বিজ্ঞানীরা প্রকৃত অর্থে স্রষ্টা। শিশু-কিশোর পাঠকদের বিজ্ঞানের প্রতি আগ্রহকে উসকে দেওয়ার জন্যই লেখা হল এ বই।
-
অটিজম
₹100.00অটিজম যার অভিধানিক অর্থ বহির্বিমুখতা, এক বিশেষ প্রকার মানসিক প্রতিবন্ধকতা। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘lifelong spectrum/developmental disorder’। অটিজম আজ এতটাই ভয়াবহ যে, প্রতিবছর ৩ এপ্রিল বিশ্ব অটিজম দিবস হিসেবে পালিত হচ্ছে। যেহেতু, অটিজম কোনো রোগ নয়, রোগাবস্থা এর কোনো চিকিৎসা নেই। এই গ্রন্থে শুধুই অটিজম কী? কেন? কোথায়?_এই প্রশ্নগুলির বিজ্ঞাননিষ্ঠ উত্তর খোঁজা হবে না, আলোচিত হবে এ-সংক্রান্ত দর্শন, সমাজতত্ত্ব ও নির্মাণ প্রক্রিয়া। শুধুমাত্র বিশেষ প্রশিক্ষণ দিয়েই কোনো অটিস্টিক শিশুকে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনা যায় বা ফিরিয়ে আনার চেষ্টা করা যায়। এই বই বাংলা ভাষায় সেই চেষ্টারই এক প্রামাণ্য দলিল।
-
বর্জ্য ব্যবস্থাপনা
₹100.00ড. অনিলকুমার ঘোষ
সঠিক বর্জ্য ব্যবস্থাপনার সাহায্যে জৈব ও অজৈব উভয়প্রকার বর্জ্যকেই পরিবেশ তথা সমাজের পক্ষে ইতিবাচক করে তোলা যায়। সাম্প্রতিকতম তত্ত্ব ও তথ্যে সমৃদ্ধ এই বইয়ে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জরুরি তত্ত্বতালাশ।
-
ভারতীও ভেষজ ও লোকচিকিৎসা
₹100.00মনোজ বড়ুয়া
পঞ্চম বেদ হিসেবে আখ্যাত ভারতীয় আয়ুর্বেদশাস্ত্রের সাফল্যের মূলে ভারতীয় ভেষজ ও লোক-ওষধি। বিভিন্ন রোগের অব্যর্থ নিরাময়ে এদের প্রয়োগ সুপরীক্ষিত। আদিবাসী সমাজে অসংখ্য মানুষ আজও লোক-ওষধিকেই রোগ নিরাময়ের নির্বিকল্প উপায় মনে করে। ভারতের মতো গরিব দেশে এমন সুলভ ও সহজ চিকিৎসাপদ্ধতির তাৎপর্য ও উপযোগিতা অপিরসীম। এই বইয়ে রইল ভারতীয় ভেষজ ও লোকচিকিৎসার এক প্রাঞ্জল ভাষ্য।
-
চাই ছুঁতে ওই আকাশ
₹100.00প্রভাতী ভট্টাচার্য
চট্টগ্রামের এক বর্ধিষ্ণু গ্রামে মামাবাড়িতে বিদ্যোৎসাহী দাদা-দিদিদের সঙ্গে বড়ো হয়ে উঠছিল রূপা। শিল্পোদ্যোগী পিতার সাহচর্য ও স্নেহ সেই মেয়েবেলায় এনে দিয়েছিল সোনালি রোদ্দুর। পিতার পথ ধরেই রূপা আপন করে নিয়েছিল সংগীত-সাহিত্য–শিল্পকলার বিমূর্ত জগতকে। দেশভাগ বদলে দিল তার ছন্দোময় জীবনের যাত্রাপথকে। সাগরপাড়ি দিয়ে রূপারা এল কলকাতায়। তারপর? প্রভাতী ভট্টাচার্যর এই প্রথম প্রকাশিত উপন্যাসে এক অদ্ভুত স্মৃতিমেদুর গদ্য আমাদের একাত্ম করে দেয় রূপার জীবনের সঙ্গে। তার জীবনযুদ্ধ হয়ে ওঠে আমাদেরই প্রতিদিন। আর সেই যাত্রাপথে রয়ে যায় সমসময়ের পদচিহ্ন। জীবনের এই জলছবি কখনো কখনো আবেগবিহ্বল আবার কখনো তা অশ্রুত কোনো রুদ্ধসংগীত।
-
কমল কুমার
₹100.00প্রশান্ত মাজী
কমলকুমার মজুমদারের শুধুমাত্র প্রকাশিত গ্রন্থ থেকে নয়, তাঁর বহু অপ্রকাশিত ও অগ্রন্থিত রচনা থেকে তথ্য আহরণ করে এই বইটি রচিত। তাই কমলকুমারের সামগ্রিক জীবন ও শিল্পীসত্তাকে জানতে এবং কমলকুমারের ধ্রুপদি রচনায় মনোনিবেশ করতে সেসব তথ্য পাঠককে অনেকটাই আলো দেখাবে। এই বই তাই কমলকুমারের লেখক ও শিল্পীজীবনে প্রবেশের এক সংক্ষিপ্ত পরিচয়-কথা। স্বাদু ও সহজ গদ্যে লেখক তুলে ধরেছেন সেই সংক্ষিপ্ত সাহিত্য–জীবন-শিল্প-কথার ধারাবিবরণ।
-
-
বটতলার ভোরবেলা
₹120.00জীবানন্দ চট্টোপাধ্যায়
পুঁথিপার্বণে গোলা ভরেছিল বাংলা। ‘পশ্চিম আজি খুলিয়াছে দ্বার’_ধনীর দয়ার দানে কেনা ছাপাখানায় ব্রাহ্মণ কম্পোজিটর গঙ্গার জলে ছাপার কালি গুলে পবিত্র ধর্মশাস্ত্র ছাপিয়ে_বিনামূল্যে বাইবেল বিলি করা পাদরিদের ঢঙে_বিলিয়েছেন। কিন্তু কম্পোজিটরের মাসমাইনে জোটাতে বিলেতেরই গ্রাব স্ট্রিটের পর্নোও এল বটতলার পথে পথে। ওঁচা কাগজে, ভাঙা টাইপে, ভুলে-ভরা বটতলার বই সস্তায় ছাপা শুরু হল। অন্ধভক্তির ধর্মশাস্ত্র এড়িয়ে দিনক্ষণলগ্ন খোঁজার পাঁজি, পুরোহিত দর্পণ, নিত্যকর্ম পদ্ধতি-র ভিড় হল। সময়টা উনিশ শতকের দ্বিতীয় দশক। বটতলার স্বর্ণযুগের সেটাই আরম্ভ। বাঙালির বটতলার কোনো নথিবদ্ধ, প্রামাণ্য ইতিহাস নেই, তবু কিছু তথ্য আছে, আছে কিংবদন্তীসদৃশ চালু গপ্পো, আর ছেঁড়া ছেঁড়া স্মৃতি অথবা বিস্মৃতিকথা, যা অতীতের অজানা কোনো বিন্দু থেকে শুরু হয়ে বর্তমান ছুঁয়ে প্রবহমান আগামী-র দিকে। স্মৃতি-সত্তা ভবিষ্যৎ_এসব কিছু নিয়েই বটতলার ভোরবেলা ।
-
-
-
-
-
বাহনের বায়নাক্কা
₹125.00দীপান্বিতা রায়
বাহনদের আমরা চিনি। দেবদেবীদের পায়ের কাছে চুপটি করে বসে থাকে। কিন্তু কেমন করে বাহন হল তারা? গণেশ কেন বাছল ইঁদুরকে কিংবা লক্ষ্মী প্যাঁচাকে? জানতে হলে পড়তেই হবে বাহনের বায়নাক্কা।
-
বাংলার ঐতিহ্য কলকাতার অহংকার
₹125.00পল্লব মিত্র
কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে। কবি জীবনানন্দ দাশের একথা অক্ষরে সত্য হয়ে উঠেছে আজ। তিন শতাব্দী পেরোনো কলকাতার মুখে পড়েছে অহংকারের আলো। এ অহংকার ঐতিহ্যের। ঐতিহ্যশালী কলকাতার যত্রতত্র ছড়িয়ে আছে কত না মহার্ঘ্য সম্পদ। কত ঐতিহাসিক স্থান। এই গ্রন্থের পাতায় পাতায় তারই তত্ত্ব ও তথ্য সমৃদ্ধ উল্লেখ। মহাকরণ, শহিদ মিনার, হাওড়া ব্রিজ, কলকাতা বিশ্ববিদ্যালয় জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, স্বামিজির বাসভবন, এশিয়াটিক সোসাইটি, চিড়িয়াখানা প্রভৃতি স্মৃতিবিজড়িত স্নানগুলির পুরাতাত্ত্বিক মূল্য নির্ধারিত হয়েছে লেখক গবেষক পল্লব মিত্রের সৃজনশীল প্রয়াসে।
-
ছোটোদের শ্রেষ্ঠ ছরা কবিতা
₹125.00রতনতনু ঘাটী
ছোটোরা তাঁর অসংখ্য মন-কাড়া ছড়া-কবিতা আবৃত্তি করে জিতে নেয় নানা আবৃত্তি প্রতিযোগিতায় সেরার পুরস্কার। তাই এই সংকলনটি সাজিয়ে দেওয়া হয়েছে তাঁর আগে প্রকাশিত বই এবং এখনও কোনো বইতে প্রকাশিত হয়নি এমন সব বাছাই করা আশ্চর্য-সুন্দর ছড়া-কবিতা দিয়ে।























































